বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন || বাইখোড়া পূর্ত দপ্তরের খামখেয়ালীপনায় দুর্ঘটনার স্বীকার একটি মালবাহী ট্রাক, অল্পতে রক্ষা পেলো যান চালক। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় বাইখোড়া লক্ষীছড়া যাতায়াতের রাস্তায় থাকা একটি বেইলি ব্রীজ দীর্ঘ অনেকবছর যাবৎ ভগ্ন দশায় রয়েছে। এই বিষয়ে স্থানীয় লোকজনেরা বাইখোড়া পূর্ত দপ্তরের আধীকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এতে করে রবিবার এই ব্রীজে টি আর ০৫ জে ১৫৩২ নম্বরের মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পরে। জানা যায়, ট্রাকটি ব্রীজে উঠার সঙ্গে সঙ্গে ব্রীজটি ভেঙ্গে পরে। এতে করে মালবাহী ট্রাকটি দুর্ঘটনার কবলে পরে।
এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে স্থানীয় লোকজনেরা জানান, বাইখোড়া পূর্ত দপ্তরকে এই ব্রীজটি মরনফাঁদে পরিনত হোওয়ার কথা জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অপরদিকে সকল ব্রীজে দপ্তর থেকে ব্রীজের ধারনক্ষমতা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে। বাইখোড়াস্থীত এই ব্রীজে কোনোপ্রকার সতর্কবর্তা না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনেরা জানান, এই ব্রীজ দিয়ে প্রতিদিন হাজারো হাজারো লোকজন লক্ষীছড়া থেকে বিভিন্ন জায়গায় জাতায়ত করে। এই ব্রীজ ভেঙ্গে পরাতে বর্তমান সময়ে সকলকে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। তাই সকলে চাইছে লোকজনের যাতায়তের সুবিধার্থে দ্রুত এই ব্রীজটি নির্মান করা হোক।
