আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || রাজ্য সরকারের দিক থেকে উন্নয়নকে সর্বগ্রাহী এবং সর্বস্পর্শী করার জন্য যে সংকল্প নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলায়। সরকারের প্রয়াসে রাজ্যের বিভিন্ন প্রান্তে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩২ কোটি টাকা ব্যয়ে মোট ১৯টি উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সাথে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের নতুন ‘জাগ্রত’ ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়।
শুভ সূচনা হওয়া প্রকল্পগুলি:
৬টি বিদ্যালয় ভবন:
১. বি.কে.আই, বিলোনীয়া।
২. দক্ষিণ সোনাইছড়ি উ.মা. বিদ্যালয়, বিলোনীয়া।
৩. কলসী উ.মা. বিদ্যালয়, শান্তিরবাজার।
৪. বাইখোড়া(ইং.মা.) উ. মা. বিদ্যালয়, শান্তিরবাজার।
৫. মনু বনকুল উ. মা. বিদ্যালয়, সাব্রুম।
৬. শ্রীনগর উ.মা. বিদ্যালয়, সাব্রুম।
৭টি তহশিল কাছারি:
মাইছড়া, দক্ষিণ ভারত চন্দ্র নগর, রাধানগর, জোলাইবাড়ি, বাইখোড়া, ভুরাতলী, মতাই।
৩টি জনজাতি ছাত্রাবাস:
কলসী (ছাত্রী), সাব্রুম (ছাত্রী), চাতকছড়ি (ছাত্র)।
৩টি স্বাস্থ্য কেন্দ্র:
মুহুরীপুর, মনু বনকুল, মাইছড়া।
এই প্রকল্পগুলির মাধ্যমে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও জনজাতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার উন্নতির পথ প্রশস্ত করবে।
