শিক্ষার আলোয় উজ্জ্বল খোয়াই, পুর পরিষদের উদ্যোগে প্রথমবার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা

গোপাল সিং, খোয়াই, ২০ জুন || খোয়াই পুর পরিষদের ইতিহাসে এই প্রথমবার এলাকার কৃতি ছাত্রছাত্রীদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার খোয়াই নতুন টাউন হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে, টিবিএসই এবং সিবিএসই বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া কৃতীদের সম্মান জানানো হয়। এই নজিরবিহীন উদ্যোগ ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এদিন পুরো এলাকার ১২১ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মৃত্যুঞ্জয় নাথ শর্মা এবং আহ্বায়কের দায়িত্বে ছিলেন পুর পরিষদের উপ-মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অরুণ দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন নিবাস সাহা, খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস এবং খোয়াই ডিডিএম কলেজের অধ্যক্ষ খোকন মজুমদার।
বক্তারা তাঁদের ভাষণে কৃতি ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পুর পরিষদের এই উদ্যোগ আগামী দিনে পড়ুয়াদের আরও ভালো ফল করতে উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*