বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৪০ জন ভোটার সামিল আইপিএফটি’তে

সুব্রত দাস, গন্ডাছড়া, ২১ জুন || এগিয়ে আসছে টিটিএএডিসি নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি চলছে দল বদলের কর্মসূচি। শনিবার গন্ডাছড়ায় বিভিন্ন দল ছেড়ে একঝাঁক কর্মী সমর্থক মহকুমার আইপিএফটি দলে যোগদান করেন। দলীয় সূত্রে জানান গন্ডাছড়া মহকুমার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের কালাঝারি এডিসি ভিলেজের থানারাই পাড়ায় আইপিএফটি দলের আহ্বানে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কালাঝারি অঞ্চল কমিটির সভাপতি প্রহ্লাদ রিয়াং, ডিভিশন্যাল কমিটির সহ -সভাপতি কৃপাজয় রিয়াং, নারী সংগঠনের সভানেত্রী সুবীলতা ত্রিপুরা এবং ডিভিশন্যাল কমিটির সভাপতি চরণবাসী ত্রিপুরা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে উক্ত সভায় বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ১৪ পরিবারের মোট ৪০ জন ভোটার আইপিএফটি দলে সামিল হন। আইপিএফটি দলের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের দলে বরণ করে নেন উপস্থিত দলীয় নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*