আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || রাজ্যের সরকারি সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে অধ্যাপক নিয়োগে বয়সসীমা সংক্রান্ত ইউ.জি.সি.-র নির্দেশিকাকে কার্যকর করার দাবি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশে একটি লিখিত আবেদন পাঠিয়েছেন তিনি।
সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে সুদীপবাবু দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ইউ.জি.সি.-র গাইডলাইন অনুসারে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের বিষয়টি উপেক্ষিত থাকছে। ফলে বহু যোগ্য প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিন বিধানসভা চত্বরে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। আলোচনা হয় নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা ও বয়সসীমা নিয়ে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপবাবু বলেন, “যথাযথ নীতিমালার ভিত্তিতে নিয়োগ না হলে শিক্ষাক্ষেত্রে দক্ষতার ঘাটতি দেখা দেবে।”
