আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের এক প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সময়োপযোগী তিন দফা দাবি সনদ পেশ করা হয়।
ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে জানান, মূলত বিজ্ঞাপনের হার বৃদ্ধি, ওয়ার্কশপ আয়োজন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর সম্পর্কিত মিডিয়া-বান্ধব বিভিন্ন সরকারি কমিটিতে ফোরামের সদস্যদের অন্তর্ভুক্তি সংক্রান্ত দাবি জানানো হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রতিটি দাবির যৌক্তিকতা স্বীকার করে তা পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এদিন মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে এক স্মারক উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফোরামের সদস্য হীরক গুপ্ত, বাপি রায়, দ্বিপজিৎ আচার্য সহ অন্যান্যরা। ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন হয়।
