রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের সহ-সভাপতি কিশোর কুমার চাকমার প্রয়াণে প্রদেশ কংগ্রেস সভাপতির শ্রদ্ধা

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৭ জুন || রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের সহ-সভাপতি, প্রয়াত কিশোর কুমার চাকমার অকাল প্রয়াণে শোকস্তব্ধ এলাকার রাজনৈতিক মহল। শুক্রবার বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রয়াত নেতার বাসভবনে যান। তিনি কিশোর কুমার চাকমার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন।
শ্রী সাহা প্রয়াত কিশোর কুমার চাকমার রাজনৈতিক অবদান এবং এলাকার প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন। তিনি বলেন, “কিশোর কুমার চাকমা শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অত্যন্ত আপনজন। তাঁর শূন্যতা পূরণ হওয়া কঠিন।”
এই শোকযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ। সকলেই প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। এলাকার সাধারণ মানুষও এই দুঃখজনক ঘটনায় গভীরভাবে শোকাহত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*