মেলাঘরে ঐতিহ্যবাহী রথ উৎসবে অংশ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

আপডেট প্রতিনিধি, মেলাঘর, ২৭ জুন || “জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মম”—এই শ্লোকের আবহে শুক্রবার মেলাঘরে পালিত হলো পবিত্র রথযাত্রা উৎসব। উৎসব উপলক্ষে সকালে শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয় হাজারো ভক্ত। ধর্মীয় আচার, সংকীর্তন ও মঙ্গলঘোষে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এই উপলক্ষে ঐতিহ্যবাহী রথ উৎসবে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি রথের দড়িতে হাত লাগিয়ে ভক্তদের সঙ্গে রথ টানেন ও প্রভু জগন্নাথের চরণে প্রণাম নিবেদন করেন।
এদিন প্রতিমা ভৌমিক বলেন, “প্রভু জগন্নাথের কৃপায় রাজ্য থেকে দূর হোক দুঃখ, মুছে যাক অহংকার ও বিভেদের রেখা। রাজ্যবাসীর জীবন যেন আরও শান্তিময়, মঙ্গলময় হয়ে ওঠে—এই প্রার্থনাই করছি।”
স্থানীয় প্রশাসনের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাস্থ্য শিবির, পানীয় জলের ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভক্তদের সহায়তা পৌঁছে দেওয়া হয়।
রথ উৎসবকে ঘিরে শহরে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় সন্ধ্যায়।
পবিত্র এই দিনে প্রভু জগন্নাথের আশীর্বাদে মেলাঘর যেন হয়ে উঠেছিল এক ভক্তি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মিলনক্ষেত্র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*