আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মান কি বাত” অনুষ্ঠানের ১২৩’তম পর্ব সম্প্রচার উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি। এই পর্বে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষকে উৎসাহিত করেন পরিবেশ সংরক্ষণ, সমাজকল্যাণ এবং জাতি গঠনের কাজে অংশগ্রহণ করতে।
এই উপলক্ষে বিজেপি ১০-মজলিশপুর মন্ডলের অন্তৰ্গত ৩৫ নং বুথে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানিক শ্রবণ পর্ব। স্থানীয় নেতৃত্ব ও সাধারণ জনগণ একত্র হয়ে মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শ্রবণ করেন।
এছাড়াও, “এক পেড় মা কে নাম” শীর্ষক এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত সকলে মিলিতভাবে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়াতে অঙ্গীকার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল নেতৃত্ব, স্থানীয় কর্মীসহ সাধারণ মানুষ। সামগ্রিকভাবে এই উদ্যোগে নতুন উদ্যম ও পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
