ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসো’র দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন, পুরনো-নতুনের সমন্বয়ে নতুন নেতৃত্বে পথচলার সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটির নির্বাচন। সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি প্রলয়জিৎ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ চিত্রসাংবাদিক বিকাশ কোলই ও বিকাশ ধর।
সকাল সাড়ে ১১টায় অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। শুরুতেই ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিত দে বিগত এক বছরের সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ পেশ করেন। প্রতিবেদন উপস্থাপনের পর তা নিয়ে উপস্থিত সদস্য ও অতিথিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর সভাপতি প্রলয়জিৎ পাল তাঁর বক্তব্যে সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে দ্বিবার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
এরপর দুপুর ১টা থেকে পরিচালন কমিটির নির্বাচনের কাজ শুরু হয়। রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জয়ন্ত ভট্টাচার্য, প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উত্তম চক্রবর্তী ও পারিজাত দত্ত। গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে অভিষেক দেববর্মা নির্বাচিত হন। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভাস্কর দাস ও মিল্টন ধর। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রলয়জিৎ পাল। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন প্রবীর দেববর্মা ও সুব্রত দেবনাথ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অর্পণ দে। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অঞ্জন দেব, বাপন দাস, বিষ্ণুপদ বণিক, কৃশানু দেববর্মা, সমীর সাহা ও সুজিত আচার্য।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হওয়ায় ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের পক্ষ থেকে সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিত দে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*