আত্মনির্ভরতার পথে এক নতুন দিশা, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ক্যান্টিন চালু করল মহিলা স্বসহায়ক দল

গোপাল সিং, খোয়াই, ০২ জুলাই || আত্মনির্ভরতার পথে এক নতুন দিশা দেখাল খোয়াইয়ের ‘কৃষ্ণা স্ব-সহায়ক দল’। বুধবার খোয়াই পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এনসিসি পাড়ায় অবস্থিত খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে একটি সম্পূর্ণ ক্যান্টিন পরিষেবার শুভ সূচনা হলো।
এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে ক্যান্টিনটির উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন নিবাস সাহা, বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা ও মাধব চক্রবর্তী, অন্যান্য পারিষদবর্গ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
এই উদ্যোগটি একদিকে যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য স্বাস্থ্যকর খাবারের জোগান নিশ্চিত করবে, তেমনই ‘কৃষ্ণা স্ব-সহায়ক দল’-এর সদস্যাদের অর্থনৈতিক স্বাবলম্বনের পথ প্রশস্ত করবে। উপস্থিত বক্তারা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর এই প্রচেষ্টাকে এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে অভিহিত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*