রুদ্ধশ্বাস ফাইনালে সাডেনডেথে বাজিমাত নামাহার একাদশের, সমাপ্তি ঘটল বিরসা মুন্ডা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

গোপাল সিং, খোয়াই, ০২ জুলাই || দর্শকদের তুমুল উত্তেজনা আর চিৎকারের মধ্যে দিয়ে খোয়াইয়ের বাগান স্কুল মাঠে পর্দা নামল “ভগবান বিরসা মুন্ডা স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা ২০২৫”-এর। রুদ্ধশ্বাস ফাইনালে সাডেনডেথ পর্বে বড়ক্ষেতকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল নামাহার একাদশ।
বুধবারের ফাইনাল ম্যাচটি আক্ষরিক অর্থেই ছিল ফাইনালের মতো। উভয় দলই নিজেদের সেরাটা উজাড় করে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় সাডেনডেথেই নির্ধারিত হয় বিজয়ী দল।
খেলোয়াড়দের মনোবল বাড়াতে মাঠে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকুল দাস, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং পুর কাউন্সিলার শঙ্কু পাল সহ অন্যান্য অতিথিরা। তাঁরা উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং এই সফল আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টের সাফল্য খোয়াইয়ের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*