ত্রিপুরা মন্ত্রিসভা: কিশোর বর্মনের শপথ, অনুপস্থিত তিপ্রা মথার দুই মন্ত্রী, জল্পনা তুঙ্গে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || বিধায়ক কিশোর বর্মন বৃহস্পতিবার রাজভবনের দরবার হলে রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে মন্ত্রিত্বের শপথ বাক্য পাঠ করান। এই শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যই উপস্থিত থাকলেও নজরে পড়েনি শরিক দল তিপ্রা মথার কোনো প্রতিনিধিকে।
বিশেষ করে, তিপ্রা মথার দুই মন্ত্রী অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মার অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এটি জোট সরকারের অভ্যন্তরীণ টানাপোড়েনেরই ইঙ্গিত হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক ইস্যুতে শরিক দল তিপ্রা মথা এবং বিজেপি’র মধ্যে দূরত্ব বেড়েছে বলে রাজনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে দুই মন্ত্রীর অনুপস্থিতি নতুন করে সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
তবে এ বিষয়ে সরকারি মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*