রাজভবনে রাজ্যের নিতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোর বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || ত্রিপুরা রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন বনমালীপুর কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ। বৃহস্পতিবার দুপুরে রাজভবনের দরবার হলে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধূরী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা ও উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।
উল্লেখ্য, কিশোর বর্মণ দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত। এবার তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় শাসক দলের অন্দরেও ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা কিশোর বর্মণকে শুভেচ্ছা জানান এবং তাঁর মন্ত্রীপদে নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*