সাহিত্যের মেলবন্ধনে শ্রদ্ধার্ঘ্য: খোয়াইয়ে বরিষ্ঠ শিক্ষক দম্পতিকে সংবর্ধনা জানাল ‘পরিযায়ী সাহিত্য আড্ডা’

গোপাল সিং, খোয়াই, ১৫ জুলাই || এক স্নিগ্ধ সন্ধ্যায় শ্রদ্ধার সঙ্গে সম্মান জানানো হলো জ্ঞানের কারিগরদের। মঙ্গলবার খোয়াইয়ের ‘পরিযায়ী সাহিত্য আড্ডা’ এক অনাড়ম্বর অথচ আন্তরিক অনুষ্ঠানে রাজ্যের বরিষ্ঠ শিক্ষক দম্পতি কমলা রঞ্জন ভট্টাচার্য্য ও নন্দা নন্দীকে তাঁদের বাসভবনে গিয়ে সংবর্ধিত করল।
এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন পরিযায়ী আড্ডার পক্ষ থেকে কবি দীপেন নাথ শর্মা, কবি ও এই দম্পত্তির সন্তান দীপাঞ্জন ভট্টাচার্য্য এবং তরুণ কবি সৌর প্রতিম শর্মা। এই গুণী দম্পতির গায়ে উত্তরীয় পরিয়ে দেন এবং ফুলের তোড়া দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। তবে এখানেই শেষ নয়। সংবর্ধনার পর এই তিন কবি এক ঘরোয়া আলোচনায় বসেন। আলোচনার মূল বিষয় ছিল—”সংস্কৃতির শহর খোয়াইয়ের সাহিত্যচর্চাকে কীভাবে আরও প্রাণবন্ত ও ত্বরান্বিত করা যায়?” এই উদ্যোগ প্রমাণ করে যে, নতুন প্রজন্মের সাহিত্যকর্মীরা শুধু সৃষ্টিতেই নয়, সংস্কৃতির শিকড়কে সম্মান জানাতে এবং তাকে আরও শক্তিশালী করতেও অঙ্গীকারবদ্ধ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*