খোয়াইয়ে জাতীয় সড়কের বেহাল অবস্থার বিরুদ্ধে সিপিআই(এম)’র বিক্ষোভ

গোপাল সিং, খোয়াই, ১৮ আগস্ট || খোয়াই মহকুমার বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের বেহালদশা ঘিরে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। রাস্তার ভগ্নদশা ও প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে সোমবার খোয়াই মহকুমায় সিপিআই(এম) পার্টির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল বিপর্যস্ত হচ্ছে। এতে শুধু সাধারণ যাত্রী নয়, রোগী পরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত রাস্তার সংস্কার ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক সিপিআইএম কর্মী ও সমর্থক অংশ নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*