আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || রক্তদানের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রবিবার রোটারি ক্লাব অফ অ্যাসপায়ারিং আগরতলা ও সি.আর.পি.এফ.-এর যৌথ উদ্যোগে লেম্বুছড়াস্হিত সি.আর.পি.এফ. গ্রুপ সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের হাতে ব্যাজ তুলে দিয়ে উৎসাহিত করেন। পাশাপাশি বিভিন্ন সমাজকর্মীদের সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, “রক্তদান মানবতার এক অমূল্য দান। সমাজের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
