সীমান্তে অশ্রু-বিদায়: সুস্থ হওয়ার আশায় ভারতে, ফেরেন মরদেহ হয়ে

গোপাল সিং, খোয়াই, ১৫ সেপ্টেম্বর || সীমান্তের এপার-ওপারে ভিড়, সবার চোখে জল। কৈলাশহর ইমিগ্রেশন চেকপোস্টে সোমবার (১৫ই সেপ্টেম্বর) বেজে উঠল বিদায়ের বেদনাময় সুর। বাংলাদেশের মৌলভীবাজার জেলার ৭৩ বছর বয়সী স্বপ্না শুক্ল বৈদ্য চিকিৎসার আশায় ভারতে এলেও শেষমেশ ফিরলেন কফিনবন্দি হয়ে।
পরিবার সূত্রে জানা যায়, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ হয়ে ধর্মনগরে মেয়ের বাড়িতে ছিলেন স্বপ্না দেবী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—১২ই সেপ্টেম্বর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এরপর শুরু হয় দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। অবশেষে সোমবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁর মরদেহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিজিবি’র হাতে তুলে দেয়। সীমান্ত পাড়ে অপেক্ষমাণ স্বজনরা কফিন দেখে ভেঙে পড়েন। কান্না চেপে রাখা যায়নি কারও। স্থানীয়রা জানান, জীবিত অবস্থায় দেশে ফেরার আশায় ভারতে প্রবেশ করা এই নারী সীমান্তবাসীর মনে চিরদিনের জন্য রেখে গেলেন এক বেদনাময় স্মৃতি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*