মাদকাসক্ত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

গোপাল সিং, খোয়াই, ১৫ সেপ্টেম্বর || মাদকাসক্তি আরও একবার কেড়ে নিল একটি মানুষের জীবন। সোমবার খোয়াই শহরের আইসিআইসিআই ব্যাংকের সামনে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম স্বপন দাস, বাড়ি খোয়াই থানাধীন অফিসটিলা এলাকায়।
দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন স্বপন দাস। শহরের রাস্তায় ঘুরে বেড়িয়ে বিভিন্ন স্কুলের মিড-ডে-মিলে ভাগ বসানোই ছিল তাঁর প্রতিদিনের রুটিন। পরিবার থাকলেও মাদক তাকে সমাজ ও সংসার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। স্ত্রী-সন্তানকে নিঃস্ব করে অবশেষে রাস্তার দিকেই ইতি ঘটল তাঁর জীবনের। স্থানীয়রা জানান, মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় রাস্তায় কাতরাতে দেখা গিয়েছিল তাকে। শেষ পর্যন্ত সেই রাস্তার বুকেই তাঁর সমাপ্তি হয়। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর অবস্থার কারণে কেউ তার কাছে যেতেও সাহস পাননি। এই মৃত্যু ফের একবার প্রশ্ন তুলে দিল—মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও সমাজের আরও কার্যকর উদ্যোগ কতটা জরুরি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*