আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বুধবার এক বিশেষ মঙ্গল যজ্ঞের আয়োজন করা হয়। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের উদ্যোগে ঐতিহ্যবাহী উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই পূণ্য অনুষ্ঠান।
পুজো-অর্চনা ও যজ্ঞের মাধ্যমে দেশ ও রাজ্যের সার্বিক উন্নতি এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থনায় শরিক হন।
বিধায়ক অভিষেক দেবরায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দেশ এগিয়ে চলেছে উন্নয়নের পথে। তাই তাঁর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় এই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে।
