প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের অবকাঠামো ও নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || আগামী ২২শে সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে মুখিয়ে আছে ত্রিপুরাবাসী। এদিন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

বৃহস্পতিবার উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দির পরিসরে ‘প্রসাদ প্রকল্পে’ গড়ে ওঠা বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মন্দির প্রাঙ্গণে গড়ে ওঠা নতুন পরিকাঠামো আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার এক অনন্য সমন্বয়, যা পূণ্যার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ডাঃ সাহা পালাটানা হেলিপ্যাড এলাকায়ও প্রস্তুতি পর্যালোচনা করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন ও সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেব রায় প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*