শান্তিরবাজারে পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে পালিত হল পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের ১০৯তম জন্মজয়ন্তী। শান্তির বাজার পুরপরিষদ ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধন করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমাশাসক সঞ্জীব চাকমা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং, কাউন্সিলার নেপাল চন্দ্র দাস, ছায়া দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বাগত ভাষণ প্রদান করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল। এদিনের অনুষ্ঠানে পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও কর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুরপরিষদের ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা। বক্তৃতা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অপরদিকে, অনুষ্ঠানের পর শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে শুরু হয় বস্ত্র মেলা। ‘স্বদেশি পণ্য গ্রহণ, বিদেশি পণ্য বর্জন’— প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামনে রেখেই আয়োজন করা হয় মেলার। স্থানীয়ভাবে উৎপাদিত বস্ত্র ও বিভিন্ন সামগ্রীর স্টল বসানো হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং, চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা ও বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক।
সংবাদমাধ্যমের সামনে মেলার তাৎপর্য তুলে ধরে ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা বলেন, “এই মেলার মূল উদ্দেশ্য হলো স্বদেশি পণ্যের প্রচার ও প্রসার ঘটানো।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*