কর্পোরেটর অভিজিৎ ঘোষের প্রয়াণে শোক: সাংসদ বিপ্লব কুমার দেব শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || আগরতলা পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের প্রয়াণে গোটা সমাজে শোকের ছায়া নেমেছে। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিজিৎ ঘোষ, বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শোকের এই মুহূর্তে বৃহস্পতিবার সাংসদ বিপ্লব কুমার দেব শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাঁর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
অভিজিৎ ঘোষ ছিলেন সমাজসেবায় নিবেদিতপ্রাণ এবং ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব। তাঁর অকাল প্রয়াণে এলাকার মানুষ শোকাহত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*