জনজাতি মহিলা তাঁতিদের উন্নয়নে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ — আগরতলায় সূতা বিতরণ কর্মসূচি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর || জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের ধারাবাহিক উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজিত হলো মুখ্যমন্ত্রীর উপজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির আওতায় সূতা বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার আগরতলার রবীন্দ্র ভবন (হল নং ১)-এ অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জনজাতি মা-বোনদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতেই এই কর্মসূচি গৃহীত হয়েছে। বর্তমান সরকার চায়, রাজ্যের প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষ উন্নয়নের মূলস্রোতে যুক্ত হোক।” তিনি আরও উল্লেখ করেন, বয়ন শিল্প শুধু সংস্কৃতির ঐতিহ্য নয়, তা অর্থনৈতিক শক্তিরও প্রতীক।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “রাজ্য সরকার জনজাতি এলাকার উন্নয়নে পর্যাপ্ত অর্থরাশি বরাদ্দ করছে। এর ফলেই আজ বিভিন্ন প্রান্তে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান।”
হস্ত তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনজাতি মহিলা তাঁতি অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর ‘Tribal Women Weavers Development Programme’-এর আওতায় আজকের সূতা বিতরণ ছিল তাঁদের হাতে স্বনির্ভরতার নতুন আশা জাগানোর এক বাস্তব পদক্ষেপ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*