ভগিনী নিবেদিতা স্কুলে শিক্ষক কর্তৃক অশ্লীল প্রস্তাবের অভিযোগে এভিবিপি’র বিক্ষোভ, পথ অবরোধে উত্তপ্ত কৈলাসহর!

গোপাল সিং, খোয়াই, ০৫ নভেম্বর || কৈলাসহর ভগিনী নিবেদিতা উচ্চতর বিদ্যালয়ে শিক্ষক অরূপ গোপের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে অশ্লীল প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে বিদ্যালয়ের সামনে পথে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)-র নগর শাখা।
অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এভিবিপি কর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এভিবিপি নেতাদের অভিযোগ, গত এক বছর ধরে শিক্ষক অরূপ গোপ বিভিন্ন ছাত্রীকে নানাভাবে অশালীন আচরণ ও প্রস্তাব দিয়ে মানসিকভাবে হেনস্থা করে আসছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি।
অভিভাবক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই জানান— “শিক্ষক যিনি নিরাপত্তা দেবেন, তিনিই যদি ছাত্রীদের সম্মান নষ্ট করেন, তা শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জার।” অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষককে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কৈলাসহরের এই ঘটনায় শিক্ষাঙ্গনে নেমেছে তীব্র প্রতিক্রিয়া, নৈতিক শিক্ষা ও নিরাপদ বিদ্যালয় পরিবেশের দাবিতে সরব হয়েছে ছাত্র সমাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*