টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীর হাত ধরে অবকাঠামো ও সহযোগী সুবিধার উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || আগরতলার টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার অবকাঠামো এবং সহযোগী বিভিন্ন সুবিধার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ-চেয়ারপারসন অধ্যাপিকা মানসী রায়চৌধুরী এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার ভাইস চ্যান্সেলর রতন কুমার সাহা।
অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, অডিটোরিয়ামসহ একাধিক গুরুত্বপূর্ণ হলের উদ্বোধন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন অবকাঠামো ও পরিষেবাগুলি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে উন্নত করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*