গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে আগরতলায় ভিলেজ কমিটি প্রতিনিধিদের সঙ্গে প্রদ্যোৎ কিশোর দেব বর্মণের গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || মঙ্গলবার আগরতলায় রাজ্যের সমস্ত ভিলেজ কমিটি (VC)-র প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ। বৈঠকে গ্রামীণ উন্নয়নকে আরও সুদৃঢ় করতে নানামুখী পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ স্পষ্টভাবে জানান, গ্রামকে শক্তিশালী না করলে প্রকৃত অর্থে রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল স্তরের প্রতিনিধি ও নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ উন্নয়নকে টেকসই করার মূল চাবিকাঠি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গ্রামীণ সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ এবং উন্নয়নের নতুন সম্ভাবনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আজকের এই বৈঠক ভবিষ্যতের উন্নয়ন ভাবনাকে আরও দৃঢ় ভিত্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*