জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: ঘটনাস্থলেই নিহত ১, গুরুতর আহত ১

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ নভেম্বর || দশমী রিয়াং পাড়া ব্রীজ সংলগ্ন জাতীয় সড়কে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, গুরুতর আহত আরেকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুটি (নম্বর TR 08 G 6535) নিয়ে দুই আরোহী শান্তির বাজারমুখী পথে যাত্রা করছিলেন। ঠিক সেইসময় একটি দ্রুতগামী ট্রাক স্কুটিটিকে সজোরে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়।
ধাক্কার তীব্রতায় দু’জনই স্কুটি থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা তৎক্ষণাৎ দমকলবাহিনীকে খবর দিলে শান্তির বাজার ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত ও আটক করতে তৎপরতা চালানো হচ্ছে বলে জানায় শান্তিরবাজার থানার পুলিশ। পাশাপাশি মৃত ও আহতের পরিচয় উদ্ঘাটনের প্রচেষ্টাও চলছে।
মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*