খোয়াই মহিলা থানায় পাথরের তৈরী মা-কালির মূর্তি প্রতিষ্ঠা: অমাবস্যা তিথিতে জাঁকজমক পূজার্চনা

গোপাল সিং, খোয়াই, ২০ নভেম্বর || বুধবার অমাবস্যা তিথিতে খোয়াই মহিলা থানা চত্বরে প্রতিষ্ঠিত হলো পাথর নির্মিত মা-কালির মূর্তি। থানার অভ্যন্তরেই ধর্মীয় আচার-বিধি মেনে জাঁকজমকপূর্ণ পূজার্চনার মধ্য দিয়ে মূর্তির প্রতিষ্ঠা সম্পন্ন হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত এই পুজোস্থান ভরে ওঠে ভক্তিমূলক আবহে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, মহিলা থানার ওসি মিনা দেববর্মা সহ মহকুমা ও থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে সম্পন্ন হয় মূর্তি উন্মোচন ও পূজার্চনার সমস্ত কার্যক্রম।
স্থানীয় মহল সূত্রে জানা গেছে, থানার পরিবেশে ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ কর্মীরা জানান, মা-কালির মূর্তি থানায় ভক্তি ও শক্তির নতুন প্রতীক হিসেবে আবির্ভূত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*