দুটি গাড়িতে রহস্যজনক আগুন, পেট্রোলচালিত ইকো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, আশেপাশে চাঞ্চল্য

গোপাল সিং, খোয়াই, ২৮ নভেম্বর || একটি বড় ঘটনার কেন্দ্রবিন্দু খোয়াইয়ের সোনাতলা এলাকা, যেখানে হঠাৎই দু’টি গাড়িতে আগুন লেগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এর মধ্যে পেট্রোলচালিত একটি ইকো গাড়ি (নম্বর TR 06 2711) সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে যায়, আর অন্যটি— TR 01 X 0444 নম্বরের একটি এ-স্টার— আংশিক ক্ষতির মুখে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীদের দাবি, আগুন লাগার সঠিক উৎস সম্পর্কে কেউই কিছু নিশ্চিতভাবে বলতে পারেননি। আচমকা আগুনের লেলিহান শিখা দেখা মাত্রই স্থানীয়রা দ্রুত দমকল দপ্তরে খবর দেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত— যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণ— তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অপেক্ষায় রয়েছে সমগ্র সোনাতলা এলাকা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*