নেশা সামগ্রী সহ এক সন্দেহভাজন আটক

গোপাল সিং, খোয়াই, ২৯ নভেম্বর || গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা শনিবার সকালে দূর্গানগর এলাকায় একটি সন্দেহভাজন ড্রাগস কারবারীর ঘরে আকস্মিক অভিযান চালায়। সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভাড়াটিয়া পার্থ দে—যার স্থায়ী ঠিকানা সুজিত সরকারের বাড়ি—কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবর ছিল পার্থ দে’র ঘরে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী মজুত রয়েছে এবং এগুলো শিগগিরই পাচারের চেষ্টা হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে বিশেষ টিম দ্রুত ঐ ভাড়া বাড়িতে হানা দেয়। তল্লাশিতে ইয়াবা ট্যাবলেট, ৭২টি এসপি ট্যাবলেট এবং ১২,১০০ টাকা নগদ উদ্ধার হয়।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য খোয়াই থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই উদ্ধার ও গ্রেফতারের ভিত্তিতে ড্রাগস চক্রের পেছনের বড় নেটওয়ার্কও খতিয়ে দেখা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*