এসটি, এসসি ও ওবিসি ছাত্রদের স্কলারশিপ প্রদানে স্বচ্ছতার দাবিতে ডেপুটেশন, উপস্থিত দুই বাম বিধায়ক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী || এসটি, এসসি ও ওবিসি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সঠিক ও সময়মতো প্রদানের দাবিতে মঙ্গলবার এসটি কর্পোরেশনের সিইও গজেন্দ্র বর্মার কাছে ডেপুটেশন প্রদান করে ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। স্কলারশিপ বণ্টনে অনিয়ম ও বিলম্বের অভিযোগ তুলে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানানো হয়।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই বাম বিধায়ক নয়ন সরকার ও সুদীপ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন টিএসইউ রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা এবং এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন দেব।
ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বহু ছাত্র-ছাত্রী নির্ধারিত সময়ে স্কলারশিপ না পাওয়ায় পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই দ্রুত বকেয়া স্কলারশিপ মিটিয়ে নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ প্রদান নিশ্চিত করার দাবি তোলা হয়।
ডেপুটেশন গ্রহণ করে সিইও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন বলে সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*