এডিসি নির্বাচনকে সামনে রেখে রইস্যাবাড়ীতে বিজেপিতে যোগ দিলেন ৯ পরিবারের ২৪ ভোটার

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রচার কর্মসূচি জোরদার করছে ভারতীয় জনতা পার্টি। সোমবার ধলাই জেলার ৪৪ রাইমাভ্যালী মন্ডলের অন্তর্গত রইস্যাবাড়ী এলাকার পূর্বপোথাছড়া ২০ নম্বর শক্তি কেন্দ্রের দুটি বুথ কমিটির উদ্যোগে এক প্রচার সভার আয়োজন করা হয়।
এই সভায় সিপিআই(এম) ও তিপ্রা মথা দল ত্যাগ করে মোট ৯টি পরিবারের ২৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ মহিলা মোর্চার সভাপতি সতি রানী চাকমা, ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা, প্রাক্তন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরাসহ দলের অন্যান্য নেতৃত্ব।
সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রতি আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপিতে যোগদান করছেন। পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*