বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ এপ্রিল || রবিবার ২৭ নম্বর পূর্ব মুহুরীপুর-ভুরাতলী এবং ২৮ নম্বর শিলাছড়ি-মনুবনকুল এডিসি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রাজ্যজুড়ে মোট ২৮টি এডিসি আসনে ভোট নেওয়া হয়।
সাব্রুমের এসডিএম তথা ২৭ ও ২৮ নম্বর এডিসি আসনের রিটার্নিং অফিসার সুমন রক্ষিত আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভোটগ্রহণ শেষে সমস্ত ইভিএম যথাযথ নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, স্ট্রং রুমে রাখা ইভিএমগুলির নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য টিএসআর জওয়ানরা কড়া পাহারায় নিয়োজিত রয়েছেন।
তিনি আশ্বাস দিয়ে বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী ১৭ই এপ্রিল ভোট গণনা অনুষ্ঠিত হবে।
