ত্রিপুরা পুলিশের শীর্ষপদে জিএস রাও, ভারপ্রাপ্ত ডিজিপির দায়িত্বে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || ত্রিপুরা পুলিশের নতুন ভারপ্রাপ্ত মহা নির্দেশক (ডিজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক (এডিজি) জিএস রাও। রাজ্য সরকারের তরফে এই বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, স্থায়ী নতুন ডিজিপি নিয়োগ না হওয়া পর্যন্ত জিএস রাও ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালন করবেন। তিনি দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন এবং প্রশাসনিক অভিজ্ঞতার জন্য পরিচিত।
জিএস রাওয়ের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাজ্য পুলিশ প্রশাসনের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে মনে করা হচ্ছে। নতুন স্থায়ী ডিজিপি নিয়োগের বিষয়ে রাজ্য সরকার পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*