আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট ২৭ থেকে ৩১ জানুয়ারী

chessনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী ।। আগামী ২৭ জানুয়ারী থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। শ্যাম সুন্দর কং জুয়েলার্স এর উপস্থাপনায় আরতলাস্থিত শহিদ ভগত সিং যুব আবাসে ৩১ জানুয়ারী পর্যন্ত চলবে এই দাবা টুর্নামেন্ট। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে শ্যাম সুন্দর কং জুয়েলার্স এর কর্ণধার শ্রী সাহা জানান, All Tripura Parents’ Chess Forum আয়োজিত আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে রাজ্যের প্রায় ১০০ জন এবং উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম বঙ্গ, নেপাল ও বাংলাদেশ থেকে প্রায় ১০০ জন খেলোয়ার অংশ নেবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*