শুভ্র দে, চূড়াইবাড়ী, ১২ মে ।। খাদ্য ও কর্ম সংস্থানের জন্য বুধবার শাসক ও বিরোধী দল গুলোর শ্রমিকরা অস্থায়ীভাবে চূড়াইবাড়ীস্থিত FCI এর খাদ্য গুদামে তালা ঝুলিয়ে দেয়। ফলে খাদ্য গুদামের কর্মীরা অফিসে প্রবেশ করতে পারেনি। ঘটনার সংবাদ পেয়ে চূড়াইবাড়ী থানার পুলিশ উপস্থিত হয়। দীর্ঘ বছর ধরে চূড়াইবাড়ীতে খাদ্য গুদামে পাঁচ শতাধীক শ্রমিক লোডিং , আনলোডিং এর কাজে যুক্ত ছিল। কিন্তু হঠাৎ করে FCI কর্তৃপক্ষ ডাম্পিং স্টেশান চূড়াইবাড়ী থেকে আগরতলায় নিয়ে আসে। ফলে চূড়াইবাড়ীর এই পাঁচ শতাধীক শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। তাই শ্রমিকরা অস্থায়ীভাবে চূড়াইবাড়ীস্থিত FCI এর খাদ্য গুদামে তালা ঝুলিয়ে দিয়ে বন্ধের ডাক দেয়। চূড়াইবাড়ী রেলওয়ে সাইডিং এ FCI গুদাম পূনরায় চালু করা, কর্মহীন শ্রমিকদের পূনরায় কর্ম সংস্থান করে দেওয়া এবং চূড়াইবাড়ীস্থিত FCI ডিপুতে নতুন ভাবে আরো গুদাম নির্মাণ করার দাবীতে বুধবার শ্রমিকদের এক প্রতিনিধি দল FCI কর্তৃপক্ষের নিকট ডেপুটেশান প্রদান করেন।
