দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ জুন ।। রক্তের রং একটাই, কোনো মৃত্যুপথ যাত্রী মানুষ যখন মৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ে নতুন জীবন ফিরে পায় এক ফোঁটা রক্তদানে – সেখানে কোন জাতের রক্তে মানুষটির জীবন রক্ষা পেয়েছে সেই প্রশ্ন অর্থহীন। মানবতার তরে যারা পৃথিবীতে মনুষ্যের বন্ধনের ক্ষেত্রে অতুলনীয় দৃষ্টান্ত রেখে গেছেন তাঁদের মধ্যে ডঃ কার্ল ল্যান্ডস্টেইনার। রক্তদানে বিশ্ববাসীকে নতুন সম্পর্কের বীজ বপন করেছিলেন ডঃ কার্ল ল্যান্ডস্টেইনার। মঙ্গলবার তাঁর পূন্য জন্মতিথিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় “Blood Connect Us All”. নজরুল কলাক্ষেত্রে বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ আরো অনেকে। নজরুল কলাক্ষেত্রে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালীত হয়েছে।
বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী বলেন ডঃ কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন ২০০৭ থেকে রাজ্যে পালন করা হচ্ছে। রক্তদানের প্রশ্নে শুরুতে যে প্রথায় রক্ত সঞ্চালন গবেষনা এবং পরবর্তী পর্যায় বিস্তৃত হয় তাঁর প্রেক্ষাপট তুলে ধরেন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নজরুল কলাক্ষেত্রে বিশ্ব রক্তদাতা দিবসের ভাষনে রাজ্যের মানুষের সার্বিক অংশগ্রহনে রক্তদানে এগিয়ে আসা, স্বেচ্ছায় রক্ত দানের মধ্য দিয়ে সার্বিক লক্ষ্য পূরনে প্রয়াসের কথা বলেন।
