প্রবল বর্ষণে বন্যার কবলে বিশালগড় মহকুমা, খোলা হল ত্রান শিবির

bannaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই ।। প্রচন্ড বৃষ্টির ফলে বন্যায় প্লাবিত গোটা বিশালগড় মহকুমা। বিশালগড় ও চড়িলাম জাতীয় সড়ক জলের নীচে চলে যাওয়ায় সোমবার সারাদিনই প্রায় একপ্রকার যান চলাচল বন্ধ ছিল। প্রায় হাজার খানেক পরিবার বন্যার কবলে চলে যায়। মহকুমা প্রশাসনের তরফে ৫টি ত্রান শিবির খোলা হয়েছে। জানাযায়, মহকুমা প্রশাসনের তরফে বিশালগড়, চরিলাম ব্লক এবং বিশালগড় পুর এলাকার জন্য চিড়া ও গুড় বিলি করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) জওয়ানরা যন্ত্রচালিত নৌকা নিয়ে দক্ষিন চড়িলাম এবং উত্তর রাউৎখলার বিভিন্ন এলাকা থেকে বন্যায় আটকে পড়া লোকজনদের উদ্ধার করেন। প্রবল বৃষ্টিপাতের ফলে বিশালগড়, চরিলামের পাশাপাশি রাঙ্গাপানিয়া, বিজয়, বিশ্রামগঞ্জ, সেকেরকোটের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে পড়ে। মঙ্গলবারও সারাদিন বৃষ্টির ফলে পরিস্থিতি তেমন স্বাভাবিক হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*