রাজীব সাহা, আগরতলা, ০১ অক্টোবর ।। ফের বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আগরতলা থেকে রেশমবাগান বাড়ি ফেরার পথে রেশমবাগান এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে বাইক চালক বিশ্বজিৎ পাল (২২) একটি গাছে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে এলাকার মানুষ বাইক সহ মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সহ পরিবারের লোকজন ছুটে আসে। বাইকের নম্বর TR01 5307।
