নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর ।। আসন্ন দেওয়ালী উৎসব উপলক্ষ্যে উদয়পুর মাতাবাড়ীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৬ ও ২৭শে অক্টোবর মাতাবাড়ী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ত্রিপুরেশ্বরী ড্যান্স ও মিউজিক ফেস্টিভ্যাল। ২৬ অক্টোবর সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। মাতাবাড়ী মন্দির উপদেষ্টা কমিটি ও রূপকল্পম সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে বিধায়ক মাধব সাহা, বিশেষ অতিথি হিসেবে গোমতী জেলার জেলা শাসক র্যাসভেল হেমেন্দ্র কুমার, উদয়পুর মহকুমা শাসক সুভাশিষ বন্দ্যোপাধ্যায়, আই সি সি আর এর আঞ্চলিক আধিকারিক মুনিশ সিং, তপতি চৌধুরী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন সুব্রত দেব।
