আফগানিস্তানে নৃশংস হত্যালীলা চালাল আইএস

isisআন্তর্জাতিক ডেস্ক ।। আফগানিস্তানে নৃশংস হত্যালীলা চালাল জঙ্গিগোষ্ঠী আইএস। মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে ৩০ জন পণবন্দিকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। ঘোর প্রদেশের গভর্নর নাসির খাজে জানিয়েছেন, স্থানীয় এক আইএস কম্যান্ডারের মৃত্যুর বদলা নিতেই এই নৃশংস হত্যালীলা চালায় তারা। স্থানীয় মানুষদের সহায়তায় এক দায়েশ (ইসলামিক স্টেট গ্রুপ)  কম্যান্ডারকে গতকাল খতম করে নিরাপত্তারক্ষী বাহিনী। এরই প্রতিশোধ নিতে শিশু সহ ৩০ জনকে পণবন্দি করে তারা। পরে নৃশংস হত্যালীলা চালায়। আজ সকালে তাদের নিথর দেয় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। যদিও এখনও হত্যার দায় স্বীকার করেনি এই জঙ্গি সংগঠন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*