গোপাল সিং, খোয়াই, ০৪ মার্চ ৷৷ ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন ১০ম খোয়াই বিভাগীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার। এদিন বিকাল ৪টায় গণকীস্থিত কথাকলি কমিউনিটি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র, সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদক তথা বিধায়ক বিশ্বজিৎ দত্ত, সিপিআই(এম) মহকুমা সম্পাদক তথা বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। এদিন প্রথমেই সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বরা। দু’দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে কথাকলি কমিউনিটি হলে। সম্মেলনে ১১টি অঞ্চল এলাকার ২৪৫ জন প্রতিনিধি অংশগ্রহন করবেন। প্রকাশ্য সমাবেশে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে জনগন অংশগ্রহন করেন। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করলেন উপস্থিত নেতৃত্বরা। সম্মেলন শেষ হবে ৫ই মার্চ।
