গোপাল সিং, খোয়াই, ২০ মে ৷৷ খোয়াই সুভাষপার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্সের সামনে বিজেপি কিষান মোর্চা, খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে এক পথ সভা সংগঠিত হয় শনিবার। উক্ত পথসভা থেকে ৪৮ পরিবারের ১০৪ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে সামিল হন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বরন করেন বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক। এদিনকার পথ সভায় ভাষন রাখতে গিয়ে সুবল ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এক হাত নেন। তিনি বলেন কিছুদিন অপেক্ষা করুন। মানিক সরকারের সাদা পাঞ্জাবীটাতে লেখা হবে 420। তিনি বলেন কেন্দ্রীয় সরকার চিনি না দেওয়ার কোন আদেশ জারী করেনি। যদি মানিক বাবু কোন কাগজে প্রমান দেখাতে পারেন তবে উনারা রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। চাল যদি ২ টাকা কেজি দিতে পারেন তবে চিনি কেন ২ টাকা কেজি দিতে পারেন না। আরও বলেন, চাকুরী নিয়ে আবার আইনি জটিলতায় পড়বে। সবকিছু ভাওতা রাজনীতি। জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী বিধানসভায় বিজেপি সরকার গড়বে এবং লক্ষ লক্ষ বেকার এর কর্মসংস্থান হবে।
