খেলাধুলা ডেস্ক ৷৷ এজবাস্টনে মাঠে নেমেছিল দুই চিরশত্রু দল ভারত ও পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপে তাসের ঘরের মত ভেঙ্গে পরে পাকিস্তানের ইনিংস। ভারত প্রথম ব্যাট করে এদিন ৩১৯ রান তোলে মেন ইন ব্লু। বৃষ্টির ফলে পাকিস্তানের লক্ষ্য কমে দাঁড়ায় ৪১ ওভারে ২৮৯। কিন্তু, ১৬৪ রানেই শেষ হয়ে যায় শরফরাজ আহমেদদের লড়াই। তবে ইংলিশ কন্ডিশনে খুব যে দুরূহ তা নয়। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে তাই দুরূহ হয়ে উঠেছে পাকিস্তানের জন্য।খেলার তিন বিভাগ– ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— সবেতেই পাকিস্তানকে ধরাশায়ী করে ভারত। একমাত্র টসে জেতা ছাড়া এদিন পাকিস্তানের কোনও কিছুই ঠিক হয়নি। ভারতের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিল পার্টনারশিপ। যেখানে ভারত প্রত্যেক উইকেটে ৫০ রানের ওপর করেছে, সেখানে পাকিস্তানের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ তা করতে সক্ষম হয়নি। শুধু বোলারদের দাপট নয়, দায়িত্ব নিতে ব্যর্থ ব্যাটসম্যানরাও। উইকেট হারানোর মিছিলে নামে দলটি। ফলে বিশাল ব্যবধানে হেরেছে তারা। বৃষ্টি আইনে পাকিস্তানের হার ১২৪ রানের।ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও যশপ্রীত বুমরাহ।
পাকিস্তান দল- আজহার আলি, আহমেদ শেহজাদ, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ ও হাসান আলি।
