বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুন ৷৷ রাজ্যের সিমান্ত থেকে প্রচুর বাংলাদেশী নগদ টাকা সহ আটক এক ব্যাক্তি। শুক্রবার দুপুর ২টা নাগাদ বেলোনীয়ার মুহুরীচর আন্তর্জাতিক সীমান্ত শুল্ক বানিজ্য কেন্দ্রে জনৈক অতুলেন্দ্র ত্রিপুরা নামে এক ব্যাক্তিকে আটক করল বি এস এফ। এই সময় তাকে তল্লাশি করে বাংলাদেশী নগদ ৬১ হাজার ৫০০ টাকা, ৩২৯ ভারতীয় টাকা, ভারতীয় নাগরিকত্বের প্রমানপত্র, তিনটি প্যান কার্ড সহ কয়েকজন বাঙ্গালী ও উপজাতি নারীর ছবি উদ্ধার করা হয়। বি এস এফ তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক কোন উত্তর তিনি দিতে পারছে না। পরে বি এস এফ তাকে বেলোনীয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।