আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ রাজ্যের নিরাপত্তা রক্ষার পাশাপাশি নানা সামাজিক কর্মসূচীও পালন করে আসছে টি এস আর বাহিনীর দ্বিতীয় ব্যাটেলিয়ানের জওয়ানরা। সেই ধারাবাহিকতায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন তারা। শনিবার পশ্চিম জেলার আর কে নগর এলাকায় ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়য়ে আয়োজিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। উপস্থিত ছিলেন টি এস আর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট তাপস দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা।রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করল টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের জওয়ানরা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ রাজ্যের নিরাপত্তা রক্ষার পাশাপাশি নানা সামাজিক কর্মসূচীও পালন করে আসছে টি এস আর বাহিনীর দ্বিতীয় ব্যাটেলিয়ানের জওয়ানরা। সেই ধারাবাহিকতায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন তারা। শনিবার পশ্চিম জেলার আর কে নগর এলাকায় ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়য়ে আয়োজিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। উপস্থিত ছিলেন টি এস আর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট তাপস দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা।