দ্বাদশ মানে উন্নিত হল লুখু হাই স্কুল

lukhuবিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২৬ জুলাই ৷৷ রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং এর হাত ধরে দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের শুভ সূচনা হল। শান্তির বাজার মহকুমার অন্তরগত লক্ষীছড়া এ ডি সি ভিলেজের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার দিকে উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার এই এলাকায় অবস্থিত লুখু হাই স্কুলকে বুধবার দ্বাদশ মানে উন্নিত করেছেন। ১৯৫১ সালে এই বিদ্যালয়টি প্রাইমারি স্তরে ছিল। ১৯৬৯ সালে এই বিদ্যালয় এস বি তে পরিনত হয়। ১৯৮৪ সালে পুনরায় এই বিদ্যালয় হাই স্কুলে পরিনত হয়। অবশেষে বুধবার এই বিদ্যালয়টি দ্বাদশ মানে উন্নিত হয়ে স্কুলটি পূর্ণাঙ্গরূপ ধারন করে। এই প্রত্যন্ত এলাকায় দ্বাদশ শ্রেনী বিদ্যালয় স্থাপনে খুবই খুশি এলাকাবাসী। যার ফলসরূপ বুধবার উদ্ভোদনী অনুষ্ঠানে প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে উৎসবের মেজাজে এলাকার লোকজন এই অনুষ্ঠানে উপস্থিত হন। এই বিদ্যালয়ে বর্তমানে ক্লাস ১০ পর্যন্ত ২০৪ জন ছাত্র ছাত্রী আছে। আর নতুন করে একাদশ শ্রেণীতে ১৪ জন ছাত্র ছাত্রী আছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ শিক্ষকের সংখ্যা মোট ৯ জন। আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসুদেব মজুমদার মুখ্যসচেতক ত্রিপুরা বিধানসভা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি’র সমবায় মন্ত্রী ধিরেন্দ্র রিয়াং, বগাফা ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার দে, প্রাক্তন আই এস করুনা রিয়াং, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক দেবব্রত রিয়াং, শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শক দুলাল বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবী সপন বিশ্বাস ও অন্যান্য অতিথিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মানব জীবনে শিক্ষার গুরুত্ব কতটুকু তা সকলের সামনে তুলে ধরেন। বক্তারা জানান ত্রিপুরা রাজ্যের সকল মানুষকে শিক্ষত করে তোলার জন্য ত্রিপুরা সরকার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী উনার বক্তব্যের মধ্যে এই বলেছেন এই লুখু বিদ্যালয়ের উন্নতি প্রকল্পে যা কিছু লাগবে তিনি যতটুকু পারবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*