আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷৷ প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষাবিদ অমরেন্দ্র শর্মা। উনার প্রয়াণে বিধানসভার কর্মীদের থেকে শুরু করে দলীয় কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শনিবার প্রয়াত অমরেন্দ্র শর্মাকে দলীয় লাল পতাকায় ঢেকে দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছেন পার্টির নেতৃবৃন্দ। তাঁর প্রয়াণে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছেন। এক শোক বার্তায় মূখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অমরেন্দ্র শর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ত্রিপুরা বিধানসভার একজন সফল অধ্যক্ষ হিসেবে তিনি তাঁর যোগ্যতা ও দক্ষতার নিদর্শন রেখে গেছেন। তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন একজন ছাত্র-দরদী হৃদয়বান সফল শিক্ষক ও সুদক্ষ বিদ্যালয় প্রশাসক।প্রয়াত হলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ অমরেন্দ্র শর্মা, মূখ্যমন্ত্রীর শোক জ্ঞাপন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷৷ প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষাবিদ অমরেন্দ্র শর্মা। উনার প্রয়াণে বিধানসভার কর্মীদের থেকে শুরু করে দলীয় কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শনিবার প্রয়াত অমরেন্দ্র শর্মাকে দলীয় লাল পতাকায় ঢেকে দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছেন পার্টির নেতৃবৃন্দ। তাঁর প্রয়াণে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছেন। এক শোক বার্তায় মূখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অমরেন্দ্র শর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ত্রিপুরা বিধানসভার একজন সফল অধ্যক্ষ হিসেবে তিনি তাঁর যোগ্যতা ও দক্ষতার নিদর্শন রেখে গেছেন। তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন একজন ছাত্র-দরদী হৃদয়বান সফল শিক্ষক ও সুদক্ষ বিদ্যালয় প্রশাসক।