আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট ৷৷ শুক্রবার সকাল থেকে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগরতলা শহরে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ১৪৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং খোয়াই জেলার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। রাজ্য এবং জেলাস্তরের আপৎকালীন যোগাযোগ কেন্দ্রগুলি ২৪ ঘন্টা কাজ করে চলেছে। রাজ্য ও জেলাস্তরের যোগাযোগ কেন্দ্রের টোল ফ্রি নম্বর যথাক্রমে ১০৭০ এবং ১০৭৭। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রমাগত বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শনিবার রাজ্য সরকারের তরফে সরকারী-বেসরকারী সমস্ত স্কুল ছুটি ঘোষণা করেছে।শনিবার স্কুল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, বন্যাদুর্গতদের জন্য টোল ফ্রি নম্বর ১০৭০ এবং ১০৭৭
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট ৷৷ শুক্রবার সকাল থেকে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগরতলা শহরে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ১৪৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং খোয়াই জেলার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। রাজ্য এবং জেলাস্তরের আপৎকালীন যোগাযোগ কেন্দ্রগুলি ২৪ ঘন্টা কাজ করে চলেছে। রাজ্য ও জেলাস্তরের যোগাযোগ কেন্দ্রের টোল ফ্রি নম্বর যথাক্রমে ১০৭০ এবং ১০৭৭। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রমাগত বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শনিবার রাজ্য সরকারের তরফে সরকারী-বেসরকারী সমস্ত স্কুল ছুটি ঘোষণা করেছে।